শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তাড়াশে নির্বাচন পরবর্তী সংঘর্ষে নারীসহ ৭ জন আহত

বিশেষ প্রতিনিধি (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচনের পর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ সাত জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন ভোট দিতে না গিয়ে অন্য নেতার কথায় কেন্দ্রে যাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তার অনুসারীরা হামলা চালায়।
এ ঘটনায় সাতজনকে প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে ঘটে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
হামলায় আহতরা হলেন: সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)।
স্থানীয়রা জানায়, ভোটের দিন সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন গ্রামের কয়েকটি পরিবারের সদস্যদের ভোট দিতে কেন্দ্রে যেতে বলেন। কিন্তু তারা তার কথা না শুনে বিএনপির অন্য নেতা মো. নাসির উদ্দিনের কথায় ভোট কেন্দ্রে যান। এতে ক্ষিপ্ত হয়ে আমিন উদ্দিন ও তার অনুসারীরা শনিবার সকালে লাঠিসোটা নিয়ে ওই পরিবারের সদস্যদের মারপিট শুরু করেন।
হামলার বিষয়ে আমিন উদ্দিন জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী বলেন, “উভয় পক্ষই বিএনপির সদস্য। আমি ঘটনাটি জানতে পেরে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে গুড়মা গ্রামে উভয় পক্ষকে বসিয়ে বিষয়টি সমাধান করব।”
ওসি মো. হাবিবুর রহমান জানিয়েছেন, “এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ