বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তাড়াশে মাদ্রাসার দেয়াল নির্মাণে অনিয়ম

আশরাফুল ইসলাম আসিফ, চলনবিল : সিরাজগঞ্জের তাড়াশে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় তাড়াশ ফাজিল মাদ্রাসার গেটের পাশে দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী (ইট) ব্যবহারের অভিযোগ উঠেছে। এ কাজটি পায় মের্সাস হাসানা কন্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজটির তদারক উপজেলা সহকারী প্রকৌশলী মো: বাবুল আক্তারকে না জানিয়ে নিম্মমানের সামগ্রী দিয়ে কাজ করতে থাকেন। এ নিয়ে বৃহস্পতিবার সকালে তাড়াশ ফাজিল মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা কাজটি বন্ধ করে দেয়।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিস সূত্রে জানা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিপি)’র আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্দের তাড়াশ ফাজিল মাদ্রাসার ওয়াল নির্মাণ প্রাক্কলিত ব্যয় প্যাকেজে ধরা হয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার ৪শ’ টাকা।

সকালে মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে প্রাচীরের কাজ চলমান রয়েছে তাতে এত নিম্নমানের ইট (৩নং) ও খোয়া ব্যবহার করা হচ্ছে তা কল্পনাধীন। মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা নিম্নমানের কাজে ক্ষোভ প্রকাশ করে কাজটি বন্ধ করে দেন।

এ বিষয়ে মেসার্স হাসানা কন্সট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে অনিয়মের কারণ জানতে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তাড়াশ ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মনি বলেন, কাজ ভালোভাবে করার জন্য উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসকে বলা হয়েছে। কিন্ত খারাপ ও নিম্মমানের কাজ হওয়ায় শিক্ষকরা কাজটি বন্ধ করে দিয়েছেন।

কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রকৌশলী বাবুল আক্তার জানান, আমাকে না জানিয়ে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফজলুল হক জানান, বিষয়টি সম্পর্কে শুনেছি। যদি অনিয়ম হয়, তাহলে নিম্মমানের সামগ্রী ফেরত পাঠানো হবে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।#

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *