মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তালায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

বি এম বাবলুর রহমান, তালা (সাতক্ষীরা): তালার জাতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ জন ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জাতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর।

এসময় মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ অবৈধ স্যাম্পল সংরক্ষণ করার দায়ে মেসার্স রুমা মেডিকেল হলকে ১০ হাজার ও মেসার্স আলিফ মেডিকেল হলকে ১০ হাজার জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্যাব সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ সাতক্ষীরা জেলা পুলিশের একটি টিম।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *