রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তৃষ্ণা মেটাতে লক্ষ্মীপুরে পথচারীদের মাঝে শরবত বিতরণ করলো হামদর্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি : তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জীবন জীবিকার তাগিদে তীব্র তাবদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারনের জন্য লক্ষ্মীপুরে রুহ আফজা শরবত বিতরন করেছে হামদর্দ। সোমবার (২২এপ্রিল) দুপুরে হামদর্দ লক্ষ্মীপুরে কার্যালয় প্রাঙ্গনে এ উদ্যোগ নেন তারা। এতে পথচারী, রিকশা চালক সহ শ্রমজীবী ৫শতাধিক মানুষকে রুহ আফজা শরবত খাওয়ান হামদর্দের কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন হামদর্দ নোয়াখালী অঞ্চলের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ নুর আলম, লক্ষ্মীপুর জোনাল ম্যানেজার মোঃ  এমরান হোসেন, লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহান। 

স্থানীয়রা বলেন, লক্ষ্মীপুরে গত কয়েকদিন যাবত ব্যাপক গরম পড়ছে। পথচারীদের মাঝে শরবত বিতরণ হামদর্দের একটি মহতি উদ্যোগ। এ ধারা অব্যাহত থাকুক এ কামনা করি।

হামদর্দ নোয়াখালী অঞ্চলের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ নুর আলম জানান, হামদর্দের এমডি আলহাজ্ব হাকীম মোঃ ইউসুফ হারুন ভূঁইয়া ও অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন এর নির্দেশনায় সারাদেশে পথচারী ও সাধারণ মানুষের মাঝে রুহ আফজা শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরেও শরবত বিতরণ কার্যক্রম হয়। হতে প্রায় ৫’শতাধিক মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়। আগামী দিনেও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ