রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনা

দিনাজপুরের ঘোড়াঘাটে এক যুবক নিহত, আহত ৭

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও ভটভটির সংঘর্ষে আ. রশিদ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাতজন। দিনাজপুরে ঘোড়াঘাটে ট্রাক-ভটভটি সংঘর্ষে আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩নং সিংড়া ইউপির রানীগঞ্জ বাজারের মাছের আড়ৎসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আ. রশিদ মিয়া উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা।

ঘোড়াঘাট থানা পরিদর্শক তদন্ত দেবব্রত রায় দীপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গোবিন্দগঞ্জ থেকে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজারে গরু নিয়ে যাচ্ছিল একটি ভটভটি। এ সময় ঢাকাফেরত একটি ট্রাকের সঙ্গে ওই ভটভটির সংঘর্ষ হয়। এতে আ. রশিদ হোসেন নিহত এবং আহত হন কমপক্ষে সাতজন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ভটভটিটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *