বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে পিটিয়ে হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলায় জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান বাঙ্গু (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় জহুরুল হক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার জহুরুল হককে আদালতে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে শুক্রবার মধ্যরাতে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে জেলার ফুলবাড়ী পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহুরুল হক সদর উপজেলার ৫ নম্বর শশড়া ইউনিয়নের ভবাইনগর স্কুলপাড়ার বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে।

হত্যার শিকার তৌহিদুর রহমান বাঙ্গু সদর উপজেলার কাউগাঁও হাটখোলা এলাকার মেহেরাব হোসেনের ছেলে।

২৭ সেপ্টেম্বর সকালে হোটেলে কাজ করা অবস্থায় পাশের পাড়ার জাহাঙ্গীর হোসেনের জামাতা জহুরুল ইসলাম তৌহিদুর রহমান বাঙ্গুকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করেন। পরে সেখান থেকে মালিবাসা আমবাগানে নিয়ে তাকে আরেক দফা মারধর করা হয়। এর মধ্যে ঘটনাস্থলে আরও দুজন এসে তাকে মারধর করতে করতে রেললাইনের ধারে নিয়ে যান। সেখানেও তাকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে বাসায় নেওয়া হলে কিছুক্ষণ পরেই মারা যান তৌহিদুর।

এ ঘটনায় শুক্রবার রাতেই তৌহিদুরের মামাতো ভাই শাহিনুর ইসলাম বাদী হয়ে জহুরুল হকসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

জহুরুল হককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *