সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় বিএনপি নেতা তুহিনের উদ্যোগে ২ হাজার শীতার্ত পেল শীতবস্ত্র

তৌফিক তাপস, নওগাঁ: নওগাঁয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে পৌরসভার ৫টি ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন, শীতের তীব্রতা বাড়ছে। এই পরিস্থিতিতে অসহায় মানুষের পক্ষে জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষ থেকে সাধ্যমতো এসব অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কারণ, বিএনপি গণমানুষের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, জেলা শ্রমীক দলের সভাপতি জিল্লুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি. এম ফিরোজ দুলু, মহিলা দলের জেলা কমিটির সহ সভাপতি পারভিন বানু স্বপ্না সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ