
মো. ইউসুফ আলী, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় আ’লীগ ও যুবলীগ নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সেক্রেটারি মাহমুদ আশরাফ মামুন ৫৩), নন্দীগ্রাম পৌরসভার ০২ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম(৪৯), ৩নং ভাটরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম(৪৮) ও নন্দীগ্রাম আওয়ামীলীগের সক্রিয় কর্মী মাসুদ রানা(৩২)।
গ্রেপ্তার আসামিদের নাশকতা মামলায় বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম।











