
খাইরুল হাসান, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও হাফিজিয়া মাদ্রাসা ও সংলগ্ন এতিমখানায় শনিবার সন্ধ্যায় চুরি ও লুটপাটের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আসরের নামাজের পর যখন মাদ্রাসা ও এতিমখানার অধিকাংশ লোক বাইরে ঘুরাফেরা করছিলেন।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা মাদ্রাসা গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে হুজুরের তহবিলের নগদ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া মাদ্রাসার কিছু আইপিএস ও অন্যান্য আসবাবপত্র উঠোনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন।
একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, “কত বড় জালিমের সন্তান হলে মাদ্রাসা ও এতিমখানার টাকা, আসবাবপত্র নিয়ে লুটপাট করতে পারে—এটা মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দ্রুত বিচারের দাবি করছি।”
মাদ্রাসা কর্তৃপক্ষ ও আশপাশের মানুষরা ঘটনার নিন্দা জানিয়ে চোরদের ধ্বংস কামনা করেছেন এবং অনুরোধ করেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যায়।











