শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে পল্লী বিদ্যুৎ ডি জি এম এর অশুভ আচরণে সাংবাদিকদের নিন্দার ক্ষোভ

মমিনুল হক রুবেল, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মুঠোফোনে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ জোনাল ডি জি এম অশুভ আচরণ করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

তথ্য সূত্রে জানা যায়,নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়াড মেম্বার ও জাতীয় দৈনিক দেশ বাংলা ও অনলাইন তেপান্তর পত্রিকার ঐ সাংবাদিক    গত ২৩ জানুয়ারি তার আপন ছোট ভাই মোতালিবের বাসায় ও দোকানে দুইটি মিটার প্রয়োজন হওয়ায় নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোরশেদ এর নিকট মুঠোফোনে এক সহকর্মীকে পাঠিয়ে সহযোগিতা কামনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেবা দেয়ার বিপরীতে ডি জি এম কর্কশ ভাষায় সাংবাদিককে ভবঘুরে,  প্রশ্রয় দিলে মাথা উঠে যান,আপনারা সেবা নিতে আসলে কি আমি আপনার জন্য বসে থাকব নাকি বলে জানায়।এ অডিও ক্লিপটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সকল সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমনকি এই কর্মকর্তা বদলি না করা পর্যন্ত পল্লী বিদ্যুৎ এর সকল সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার মত প্রকাশ করেন অনেকে।

এবিষয়ে সাংবাদিক সফর আলী জানান,আমি একজন জনপ্রতিনিধি ও সাংবাদিক আমার সাথে এমন আচরণ মোটেও কাম্য ছিল না।এমন ডি জি এম কে নবীনগর থেকে বদলি না করলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে। 

নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি  জি এম মো. আসাদুজ্জামান ফোন আলাপটি অস্বীকার করে বলেন,আমি এমন কথা বলব কেন উনাকে সামনাসামনি নিয়ে আসেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *