
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নৌকা ডুবে ২ জন নিহত হয়েছে নিখোঁজ রয়েছে ১ জন। আজ বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে নবীনগর উপজেলার সীতারামপুর নৌকাঘাট সংলগ্ন সদ্য নির্মিত ব্রিজের পিলারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে।
জানা গেছে, নবীনগর হতে যাত্রীবাহী নৌকাটি পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটলে ঘটনা স্থলেই নবম শ্রেণির ছাত্রী রাত্রি চৌধুরী সহ ২ জনের মৃত্যু ঘটে। এই ঘটনায় একজন নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার দুইজন নিহত ও একজন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন,একটি যাত্রীবাহি নৌকা তিতাস নদী দিয়ে সীতারামুর গ্রাম অতিক্রম করার সময় নদীর মাঝখানে ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা অন্যান্যরা সাতঁরে তীরে উঠলে দুইজন পানির নিচে তলিয়ে যায়।











