রবিবার, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

শাহিন রেজা টিটু, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চোরাই যাওয়া মোটরসাইকেল জব্দ করে নবীনগর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার জমিদার বাড়ির বালুরচর মাঠের পাশে আরফাতুল ইসলামের গোডাউনে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশ আসার উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যগুলো নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছে। তাদের মধ্যে অন্যতম নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাতুল ইসলাম। অভিজান পরিচালনা করার সময় সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের অভিজান অব্যাহত আছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ