রবিবার, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগর বাইশমৌজা বাজারে জমে উঠেছে গরু,মহিষ ও ছাগলের হাট

মমিনুল হক রুবেল, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারে জমে উঠেছে বিশাল গরু, মহিষ ও ছাগলের হাট। এ হাটে উপজেলার বিভিন্ন গ্রামসহ পার্শবর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে ছোট বড় বিভিন্ন সাইজের গরু, মহিষ ও ছাগল আসে এ হাটে।এছাড়া দেশের বিভিন্ন জায়গাসহ রাজধানী ঢাকা থেকে অনেক ক্রেতা আসে এ হাটে।সপ্তাহে মঙ্গলবার গরু, মহিষ ও ছাগলের হাট বসে।

হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সাথে ভ্রাতৃত্ত্বমুলক ও সুলভ আচরনের জন্য দুর দুরান্ত থেকে বিক্রেতারা আসে এ হাটে। হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তাসহ দুরের লোকদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন। কোরবানী উপলক্ষে আগামী সাপ্তাহেও গরু মহিষের হাট বসবে।

ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বাজার কমিটির সাধারণ সম্পাদক হোসেন আহমেদ বলেন, আমরা সকল শ্রেণির ক্রেতা বিক্রতাদের সকল ধরণের নিরাপত্তা নিশ্চিতসহ দুরের ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ