বুধবার, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নাগরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. মনজুরুল ইসলাম, (নাগরপুরে) টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সরকারি যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

এ ফাইনাল খেলায় চৌবাড়িয়া পচাসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেঘনা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে নবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।

টুর্ণামেন্টে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান।

সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নাগরপুর খানা অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মাহাবুব রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন আলী, সাধারন সম্পাদক কানিছ ফাতেমা রলে উপস্থিত ছিলেন। এসময় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *