শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগেশ্বরীতে সংবাদ সংগ্রহে বাধা, ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো. এনামুল হক (বাবুর) নামে নানান দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে বাধা প্রদান ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় মৃত সৈয়দুর রহমান এর পুত্র আঙ্গুর এর বিরুদ্ধে।

তার বিরুদ্ধে অভিযোগ, আঙ্গুর সমাজের বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। থানায় তার নামে কয়েকটা মামলাও রয়েছে।

জানা যায়, এলাকার অনেকের অভিযোগের ভিত্তিতে দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সরেজমিন যান যায়যায়কালের প্রতিনিধি মো. আতিকুর রহমান, চেতনায় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবু আনছারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। সেখানে গিয়ে ক্লিনিকে তালা ঝোলানো দেখতে পান তারা। তখন উপস্থিত লোকজনের কাছে ক্লিনিকের বিষয়ে তথ্য নিতে শুরু করেন সাংবাদিকরা। আচমকা সাংবাদিক দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত যুবক আঙ্গুর। তিনি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং ভিডিও করতে নিষেধ করেন।

অভিযুক্ত আঙ্গুর তখন সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, ‘এটা আমার গ্রাম। ভালমন্দ আমি দেখবো। তোমরা দেখার কে?’

সেখান থেকে সাংবাদিক ও ছাত্ররা দামালগ্রাম রোডের মাথায় লোকজনের কাছে কমিউনিটি ক্লিনিকের বিষয়ে জানতে চাইলে একপর্যায়ে আঙ্গুর সেখানেও বাধা প্রদান ও ভিডিও করতে নিষেধ করেন। এবং ভিডিও ডিলেট করতে বলেন। সাংবাদিকরা ভিডিও ডিলেট কেন করবে বলায়, তাদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন আঙ্গুর । এমনকী তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

দীর্ঘদিন যাবৎ নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে দামালগ্রাম কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বরত কর্মকর্তার বিরুদ্ধে।

এলাকাবাসী জানায়, আমরা ক্লিনিকে গিয়ে ওষুধ পাই না। ডাক্তার ওষুধ কী করে? তাছাড়া সময়মত ক্লিনিকে ডাক্তার আসে না।

সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুনুর রশীদ মামুন, লাভলু মিয়া, মারুফ ইসলাম, রবিউল ইসলাম, সৈকত আলম প্রমুখ।

কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্বরত সিএইচসিপি মো : এনামুল হক (বাবুর) বিরুদ্ধে অভিযোগ করতে টিএইচও আব্দুল্লা আল মামুনের কার্যালয়ে পৌঁছাতে ততক্ষণে ডিউটি আওয়ার শেষ হয়ে যায়। তার সাথে মুঠোফোনে কথা হলে তিনি শনিবার অভিযোগ দাখিল করার পরামর্শ দেন। এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার জানান, ‘আমরা ইতোমধ্যে অভিযোগের কপি হাতে পেয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ