শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের বড়াইগ্রামে মাদক উদ্ধার করতে গিয়ে আহত ১

মোঃ মনজুরুল ইসলাম নাটোর: নাটোরের বড়াইগ্রামে মাদক দ্রব্য উদ্ধার করতে গিয়ে রুহুল আমিন (৩৭) নামের মাকদ দব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিবে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রুহুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের সহকারী উপ-পরিদর্শক এবং চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চক-বহরামপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে।

অভিযক্তরা হলেন, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুল পাড়া গ্রামে আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তার ছেলে জুয়েল হোসেন (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক মহিয়ার রহমান বলেন, আমি ও রুহুল আমিনসহ সাতজন মাদক দ্রব্য উদ্ধার করার জন্য উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুল পাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযান কালে জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করে। জুয়েল হোসেন লাঠি দিয়ে মারপিট করে। আমরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার ও মামলার প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ