মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে ১০ বোতল ফেনসিডিলসহ আটক ২

আবুল হাশেম, রাজশাহী : নাটোরে ১০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে নাটোর ডিবি পুলিশ।

শনিবার নাটোর সদর থানাধিন কাফুরিয়া জোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে রাকিব আহম্মেদ(২৪) ও গৌরাঙ্গপুর গ্রামের শুকতারের ছেলে সুমন ইসলাম(২৪)।

নাটোর ডিবি সূত্রে জানা যায়, নাটোর জেলা ডিবির একটি দল নাটোর থানাধীন কাফুরিয়া জোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। রাজশাহী জেলার বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের ইদ্রিস আলী ইদুর ছেলে মো. রাকিব আহম্মেদ (২৪) ও গৌরাঙ্গপুর গ্রামের শুকতারের ছেলে সুমন ইসলাম (২৪) কে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ