মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান থাকবে : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সাড়াশি অভিযান চলমান থাকবে। যারা চিহ্নিত অপরাধী তাদের আইনের আওতায় আনতে এলিট ফোর্স র‌্যাব কাজ করছে। এ ধরনের  কার্যক্রম  আগামী দিনেও অব্যাহত থাকবে। 
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত  সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা জানান।
খন্দকার আল মঈন বলেন, অবরোধ শুরুর পর থেকে পরবর্তী সময় যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহন ও তেলবাহী লরিসহ ১৭ হাজারের বেশি গাড়িকে স্কট দিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুই শতাধিক এর বেশি কনভয়কে স্কট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে। আমরা এটা করছি যাতে অর্থনৈতিক চেইনটা ঠিক থাকে।
র‌্যাবের ৪ শতাধিক টহল টিম স্কটিংয়ে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই স্কট চলমান রয়েছে। অবরোধে ৫০টির বেশি তেলবাহী লরিকে স্কট দিয়ে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম  আগামী দিনে অব্যাহত থাকবে।
নাশকতাকারীরা স্থান কাল পাত্র ভেদে কিছু চোরাগুপ্তা হামলা করছে উল্লেখ করে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, এসব হামলা প্রতিরোধে র‌্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে অবস্থান করছে, গণপরিবহনে যাত্রীবেশে অবস্থান করছে। আমরা বেশ কয়েকজনকে নাশকতার সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ছদ্মবেশে বিভিন্ন স্থানে অবস্থান, সাদা পোশাকে ও যাত্রীবেশে গণপরিবহনে অবস্থানের র‌্যাবের এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া, আমরা হামলার জায়গাগুলো শনাক্ত করছি, বাস মালিকদের সঙ্গে বসছি, যারা যে সহায়তা চায় দিচ্ছি। এর ফলে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ কমেছে। বাস মালিকদের আমরা অনুরোধ করবো যে- তারা যেন নির্জন স্থানে যানবাহন না রাখে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী সকল নির্বাহী বিভাগ নির্বাচন সহায়তা করছে। নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। 
তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। 
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতাল-অবরোধ কর্মসূচির দিনে পণ্যবাহী পরিবহন, তেলবাহী পরিবহন, দূরপাল্লার গণপরিবহন ও অন্যান্য যানবাহনকে এস্কট বা নিরাপত্তা দিবে এলিট ফোর্স  র‌্যাব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ