সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্যাতিত মানসিক প্রতিবন্ধী নারীর চিকিৎসার দায়িত্ব নিল নবীনগর মডেল প্রেস ক্লাব

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন মানসিক প্রতিবন্ধী এক অসহায় নারী।

স্থানীয়দের অভিযোগ, তার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে কোনো এক দুর্বৃত্ত তাকে লালসার শিকার করে। বর্তমানে তিনি গর্ভবতী।

সম্প্রতি প্রসবব্যথা শুরু হলে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রাফিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তাকে পর্যবেক্ষণে রাখেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনো সন্তানের জন্ম হয়নি।

ঘটনার পর রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় সাংবাদিক খন্দকার এনামুল বাশার তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেন। তার আহ্বানে সাড়া দিয়ে নবীনগর মডেল প্রেস ক্লাব-এর সদস্যরা এগিয়ে এসে চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন।

ওয়ার্ড মেম্বার সূত্রে জানা গেছে, ওই নারীর পরিবার অত্যন্ত দরিদ্র এবং কার্যত দায়িত্ব নেওয়ার মতো সক্ষম কেউ নেই। ফলে তার নিরাপত্তা ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং মা ও অনাগত শিশুর পুনর্বাসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অসহায় ও মানসিক প্রতিবন্ধী নারীদের সুরক্ষায় সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ