বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচন

নীলফামারী সদরে জয় পেলেন আবুজার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী : নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। বুধবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। তিনি ২৬ হাজার ১০৩ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

জানা গেছে, ‘আনারস’ প্রতীকে আবুজার রহমান পেয়েছেন ৪৮ হাজার ৫৩৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপক চক্রবর্তী ‘ঘোড়া’ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৪৩৬ ভোট।

এদিকে, মাত্র ৫৭ ভোটের ব্যবধানে উপজেলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জ্যোতির্য়ম রায় খোকন। তিনি ‌‘টিয়া পাখি’ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হর্ষ বর্ধণ রায় ‘চশমা’ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৭ ভোট।অন্যদিকে, প্রজাপতি’ প্রতীকে ৩৪ হাজার ৩৪০ ভোট পেয়ে নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শান্তনা চক্রবর্তী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফা সুলতানা লাভলী ‘ফুটবল’ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০ ভোট।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ