শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় প্রান্তিক চাষিদের মাঝে বীজ ও সার বিতরণ

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে সোমবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ ও মসুর ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবিনা ইয়াছমীন। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ, ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম তুহিন মাস্টার, কামরুজ্জামান ফারাস দিলীপ, সুমন আহমেদ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *