রবিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পরিকল্পিত গ্রাম গড়ে তোলার বিষয়টিও দেখতে হবে: গণপূর্ত মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পরিকল্পিত নগর গড়ে তোলার পাশাপাশি গ্রামগুলো কীভাবে পরিকল্পিতভাবে গড়া যায় তা দেখতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শুক্রবার গ্রামের বাড়িতে মা–বাবার কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আবাদি কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত গ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে পরিকল্পিত নগরায়ণের কথা বলেছেন। আমি আমার সাধ্য অনুযায়ী একজন মানুষ হিসেবে আমার ওপর এই বয়সেও যে গুরুদায়িত্ব এসেছে, সেটা পালনে সচেষ্ট থাকব।’

মোকতাদির চৌধুরী বলেন, ‘গ্রামগুলোয় অপরিকল্পিত ঘরবাড়ি হচ্ছে। সেখানেও যাতে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যায় সেটা দেখতে হবে। গ্রামের যে আবাদি জমি আছে, সেগুলো যাতে নষ্ট না হয়। আবাদি জমি নষ্টই হয়ে যাচ্ছে। প্রচুর জমি নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিবছরই হচ্ছে। এটা থেকে কীভাবে গ্রামগুলো রক্ষা করা যায় দেখতে হবে। গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি যাতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। আমি সর্বাত্মক চেষ্টা করে যাব।’

শুক্রবার হঠাৎই বাবা-মায়ের কবর জিয়ারতে ব্রাহ্মণবাড়িয়া সফরে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জুমার নামাজের পর চিনাইর গ্রামে পারিবারিক গোরস্থানে বাবা মো. আবদুর রউফ চৌধুরী ও মা হালিমা খাতুন চৌধুরীর কবর জিয়ারত করেন তিনি।

মন্ত্রী বাড়ির পাশে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় দোয়া কামনা করা ছাড়াও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। গ্রামের সব মসজিদে তাঁর বাবা-মায়ের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এরআগে সকাল ১১টায় মন্ত্রী সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তাঁকে স্বাগত জানান। সেখানে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি গ্রামের বাড়িতে চলে যান। ৩/৪ ঘণ্টা গ্রামে অবস্থানকালে গ্রামের মানুষের সঙ্গে দেখা-স্বাক্ষাত এবং আলাপ-আলোচনা ছড়াও গ্রামের পথে ঘুরে বেড়ান। 
এই সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের নবনিযুক্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম মোকতাদির চৌধুরী। মন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথম তিনি গ্রামের বাড়িতে আসেন। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *