শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুঠিয়ায় আ’লীগ নেতা কালাম গ্রেফতার

শাহ্ সোহানুর রহমান, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ(৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজারে ঘোরাঘুরি করা অবস্থায় পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সৃষ্টি, দোকান ভাঙচুর, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা এলাকায় ডিশের ব্যবসা করায় তিনি ‘ডিশ কালাম’ নামে এলাকায় পরিচিত। তার বাড়ি বানেশ্বরের নামাজ গ্রামে। তার হাত দিয়ে বানেশ্বরে মাদকের বিস্তার ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে বানেশ্বর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ