শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশের সামনে বাদীর ওপর হামলা আসামি আশা আক্তারের

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, ২৫/৮/২০২৫ ইংরেজি তারিখে আনুমানিক বেলা ১২টার দিকে আসামিদের থানা থেকে গাড়ি তুলার সময় চার কনস্টেবল—দু’জন পুরুষ ১) মোঃ হায়দার (ব্যাচ নং ৮৩৫), ২) মোঃ শাহাদাত (ব্যাচ নং ১৩৩৭) ও দু’জন নারী কনস্টেবল— ১) মোছাঃ আশা আক্তার (ব্যাচ নং ১১২২) কয়েক ঘন্টার জন্য বান্ধবী তার হাত থেকে বিবাদী আশা আক্তার ছুটে কিভাবে ভুক্তভোগীবাদী আঃ মজিদ খানের উপরে অতর্কিতভাবে হামলা করলো কেন এই নিয়ে সচেতন মহল সহ জনমণের প্রশ্ন উঠেছে , ২) রত্না (ব্যাচ নং ১২৪৮) উপস্থিত ছিলেন। এ সময় থানার ডিউটি অফিসার এএসআই জহুরুল হক (বিপিঃ ৭৭৯৭০৭২৩৫৫) উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খানের অভিযোগ, আসামিরা তাকে লক্ষ্য করে তলপেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি, কিল-ঘুষি মারে। পুলিশের উপস্থিতিতে এ হামলা কিভাবে সম্ভব—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঘটনাটির প্রমাণ সিসিটিভি ফুটেজেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম অবগত আছেন বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত ২৪ ও ২৫ আগস্ট রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা সংলগ্ন গড়াই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ অভিযানে অংশ নেন এএসআই শংকর রায়, এএসআই লেখন কুমার দাস, এসআই আব্দুর রহমান এবং কনস্টেবল আইয়ুব। আটককৃতদের ভোর ৪টার দিকে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আসামিদের মধ্যে রয়েছেন—
১. আশা আক্তার (পিতা: লাইসুর রহমান)
২. লিপি আক্তার (স্বামী: লাইসুর রহমান)
৩. লাইসুর রহমান (পিতা: মৃত মফির উদ্দিন), পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকার বাসিন্দা
৪. মোঃ আশরাফুল (ইন্দন দাতা, অর্থ যোগানদার, হুমকি দাতা)
পিতা: মৃত আব্দুস সামাদ। বর্তমান ঠিকানা: গুচ্ছগ্রাম আবাসন, ১ নং ইউপি, নাফানগর বড় সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর। স্থায়ী ঠিকানা: জালগাঁও, ৩ নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ, দিনাজপুর।

পুলিশ প্রশাসন জানায়, জনগণ সহযোগিতা করলে কোনো অপরাধীই অপরাধ করে রক্ষা পাবে না এবং পালিয়েও লুকিয়ে থাকতে পারবে না।

২৫/৮/২০২৫ ইংরেজি তারিখের ঘটনাকে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের বরাবর ২ টি অভিযোগ দায়ের হয়েছে তারিখ ০৩/০৯/২০২৫।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ