সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

প্রতিবছর ২০ ভাগ বিচারকাজ শেষ হয় না: প্রধান বিচারপতি

মো. মনজুরুল ইসলাম, নাটোর : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রতিবছর দায়ের করা মামলার ২০ ভাগের বিচারকাজ শেষ হয় না। এভাবে মামলা শেষ না হওয়ায় জট কমে না। এছাড়া কোন বিচারকই মামলা নিয়ে অবহেলা করেন না। আর মামলা দায়ের কমাতে না পারলে জট শেষ হবে না।

মঙ্গলবার সকালে নাটোর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, মামলার জট কমাতে ছোট ঘটনাগুলো স্থানীয়ভাবে সামাধান করতে হবে। কিছু হলেই আদালতে আসতে হবে এমন প্রবণতা থেকে বের হতে হবে। আর বিচার বিভাগের পক্ষ থেকে একই ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ‘আদালতে যে কেউ অভিযোগ নিয়ে আসলে বিচারক সেটি গ্রহণ করতে বাধ্য। তাই সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে ছোট ও তুচ্ছ ঘটনাগুলো স্থানীয়ভাবে সমাধান করতে হবে। তাহলে মামলা কমবে এবং জট নিরসন হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *