শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে গত ২৬ জুন রূপসী বাংলা যুব স্পোর্টিং ক্লাব, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে যুবলীগ নেতা কাউছার মিয়ার বিরুদ্ধে।

বৃহস্পতিবার ক্লাবের ১৫ জন সদস্যের স্বাক্ষরে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, যুবলীগ নেতা কাউছার বিভিন্ন মানুষের কাছ থেকে দুর্নীতি করে টাকা আদায়, জায়গা দখল করে আসছেন। গত ২৬ জুন এলাকার খোকন ও সুজন তাদের পাওনা টাকা চাইতে গেলে তাদেরকে জনসম্মুখে কুপিয়ে আহত করেন। পাশাপাশি প্রতিপক্ষ খোকন ও সুজনকে ফাঁসানোর জন্য কাউছার আমাদের রাষ্ট্রীয় অনুমোদিত রূপসী বাংলা যুব স্পোর্টিং ক্লাব ও পাশে থাকা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে আইনগতভাবে ন্যাক্কারজনক অন্যায় করেছেন। এ ঘটনার জন্য আমরা ক্লাবের সাবেক ও বর্তমান কমিটি তীব্র নিন্দা জানাই। সাথে সাথে রূপসী বাংলা স্পোর্টিং ক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের দুর্নীতি করার কারণে কাউছারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, ৬ বছর যাবৎ নিয়ম বহির্ভূতভাবে সভাপতির পদ দখল করে আছেন কাউছার।

রূপসী বাংলা স্পোর্টিং ক্লাব ২০০১ সালে প্রতিষ্ঠিত হলেও ২০১৮ সালে সরকারিবাবে নিবন্ধিত হয়। ২০১৯ সালে সরকারি অনুদান হিসেবে ৫০ হাজার টাকা বরাদ্দ পায়। অল্প দিনের ব্যবধানে ওই টাকা কাওছার উত্তোলন করে। ২০২০-২০২৪ সাল পর্যন্ত সরকারি অনুদানের ক্লাবে যৌথ অ্যাকাউন্ট প্রায় দুই লাখ টাকা অর্থ সম্পাদকের স্বাক্ষর জাল করে উত্তোলন করে ক্লাবের কাজে না লাগিয়ে নিজে আত্মসাৎ করেন। ক্লাবের নাম ব্যবহার করে প্রবাসী ও আমতলী বাজার ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছামত চাঁদা আদায়সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। উল্লেখিত অপকর্মের বিরুদ্ধে তদন্ত ও নিয়ম বহির্ভূত ৬ বৎসর যাবৎ সভাপতির পদ দখল করে থাকায় আইনগত ব্যবস্থা নিতে আবেদন জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহ অফিসার সৈয়দ মাহাবুবুল হক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ