মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বইমেলায় আসছে নাহিদ আহসানের ‘মেঘজীবনের গল্প’

এবারের বইমেলায় প্রকাশিত হবে তরুণ লেখক নাহিদ আহসানের লেখা তৃতীয় বই ‘মেঘজীবনের গল্প’।

জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ উন্মোচিত হয়েছে। বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ শিল্পী সব্যসাচী মিস্ত্রি। অমর একুশে বইমেলা ২০২৩ এ জ্ঞানকোষ প্রকাশনীর ৩৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে নাহিদ আহসানের লেখা এই উপন্যাস। 

‘মেঘজীবনের গল্প’ প্রসঙ্গে লেখক নাহিদ আহসান বলেন, গ্রামীণ মানুষের জীবনের গল্প ওঠে এসেছে এবারের উপন্যাসে। মেঘজীবনের গল্পে দেখা মিলবে কৈশোরের বন্ধুত্বের গল্প, গ্রাম্য রাজনীতির গল্প, পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি। গ্রামীণ মানুষের সাধারণ জীবনবোধের এক অনন্য উপাখ্যান এই ‘মেঘজীবনের গল্প’।

সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক্সিলেন্স বাংলাদেশের ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা’ অনুষ্ঠানে বইটির প্রচ্ছদ উন্মোচন করা হয়। এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরারসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের হাত দিয়েই উন্মোচিত হয় ‘মেঘজীবনের গল্প’ বইয়ের প্রচ্ছদ। 

নাহিদ আহসান এক্সিলেন্স বাংলাদেশের হেড অফ মার্কেটিং। তরুণ এই লেখকের প্রথম বই ‘মায়ের নীল শাড়ি’ এবং দ্বিতীয় বই ‘বিষাদবাড়ি’ পাঠকপ্রিয় দুটি বই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *