রবিবার, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আব্দুল মোমিন, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় মোতালেব হোসেন (৫০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় নয়ম মিয়া (১৭) নামের আরেকজন আহত হয়েছে।

নিহত মোতালেব হোসেন খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিসা প্রামানিকে ছেলে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম।

জানা যায়, বুধবার দুপুরে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় ফাইভ ষ্টার নামের একটি দ্রুতগতির বাসের ধাক্কায় মোতালেব হোসেন ও নয়ম মিয়া নামের দুজন গুরুত্বর আহত হয়। তাদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মোতালেব হোসেন মারা যায়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু হাসেম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *