শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বদির ভাতিজা মাদক কারবারি শাজাহান গ্রেপ্তার

যায়যায়কাল প্রতিবেদক : কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা এবং মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব বলছে, শাহজাহান মিয়া তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদক পাচারের অনেকগুলো মামলা রয়েছে। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির ভাতিজা।

সম্প্রতি টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে।

২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ