শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাঁশখালীতে অস্ত্রধারী সন্ত্রাস আলমগীর হোসেন র‌্যাব-৭এর হাতে আটক

মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী হতে ০১টি এসবিবিএল এবং ০১টি ওয়ান শুটারগানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক আটক।

এরই ধারাবাহিকতায় গত ০৪ নভেম্বর ২০২২খ্রিঃ তারিখ আনুমানিক ২০২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন সরল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি এসবিবিএল এবং ০১টি ওয়ান শুটারগান উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন হৃদয়(২৮), পিতা- মফিজুল আহমেদ, সাং-মধ্যম সরল পশ্চিম পাড়া (কালু বলির বাড়ী), থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম। 

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত। 

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ