শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এ সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে : আনিসুর রহমান আনিস

বাউফলে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি: সাবেক ছাত্রনেতা, শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাউফল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস বলেছেন, এ সরকারের বিদায় ঘন্টা বেজে উঠেছে। দেশের দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে সাধারন জনগণ না খেয়ে আছে। শ্রমিকের কাজ নেই সারাদেশের দুর্ভিক্ষের হাহাকার চলছে। সব মিলিয়ে এমন পর্যায়ে চলে গেছে যাতে জনগণের নাভিশ্বাস চলে এসেছে। এ বিনাভোটের সরকার দেশের সম্পদ লুট করেছে। দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি বানিয়েছে।

তিনি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় বাউফল বিএনপি আয়োজিত বিভিন্ন ইউনিয়নের পদযাত্রায় অংশগ্রহণ করে সভায় অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, বাউফল উপজেলা বিএনটি যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, নাজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি প্রফেসর জসিম উদ্দিন, থানা যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাউফল ইউনিয়ন বিএনপি নেতা মো. নূরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান প্রমুখ।

উক্ত পদযাত্রায় যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল’সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১টায় আনিসুর রহমান আনিস বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজারে এক পদযাত্রা শেষে বক্তব্য রাখেন।

এছাড়া দুপুর ১২টায় কেশবপুর ও বিকাল ৪টায় নাজিরপুর ইউনিয়ন পদযাত্রা শেষে বক্তব্য রাখেন। ১১ ফেব্রুয়ারী সকাল ১১টায় বাউফলের নূরাইনপুর বাজার ও বিকেল ৪টায় আদাবাড়িয়া বাজারে দুটি পৃথক জনসভায় বক্তব্য রাখেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ