বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাগেরহাটে দুর্গোৎসবে বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়

রুহুল আমিন বাবু, বাগেরহাট: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।

শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি, খানপুর, ডেমা, কাড়াপাড়া, ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার বিভিন্ন দুর্গামন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ পুণ্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে তিনি বেমরতা, গোটাপাড়া, বারোইপাড়া, যাত্রাপুর, ষাটগম্বুজ, ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন।

বিএনপি নেতা এম এ সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে মন্দিরে মন্দিরে যাচ্ছি। সনাতন ধর্মালম্বীরাও আমাদের ভাই। তাদের সুখ দুখে আমরা আগে যেমন পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর। সকলকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহবান জানান জেলা বিএনপির এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, দৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, সর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্টের জেলা সভাপাত প্রদীপ বসু সন্তু, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সদস্য এ্যাড সাজ্জাদ হোসেন, যুব নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান মান্না, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *