
রাজশাহী প্রতিনিধি: রাজাশাহী বাঘায় কিশোর গ্যাংয়ের হাতুড়ির আঘাতে মো. জাহিদ হাসান অভি(১৫) নামে এক যুবক আহত হয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা থানার পাকুড়িয়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে জাহিদ হাসান অভি গত রোববার বিকেলে তার বন্ধু নাদিমের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলো। এমন সময় সিজান ওরফে রাজনের নেতৃত্বে বাঁধন, আবির, রিফাত, নাসিম, রাদিদ, সজল, শিহাব, আকাশ, সাব্বির, শাকিলসহ সবাই অভি ও নাদিম এর পথরোধ করেন। রাজন অভি ও নাদিমকে হাতুড়ি দিয়ে মারধর শুরু করেন। অন্যরাও অভি ও নাদিমকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে নাদিম দৌড়ে পালিয়ে যায় এবং অভি ওখানে পড়ে থেকে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে অভিকে উদ্ধার করেন।
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার নেওয়া পর অবস্থার উন্নতি হলে পরের দিন বাঘা থানায় অভিযোগ করেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল আজিজ জানান, তদন্ত চলমান রয়েছে।
বাঘা থানর অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।











