
কাজী আল-আমিন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বাবার দ্বারা ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেনে বলে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার ভোর ৩টায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বাবা তার তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রীর একমাত্র কন্যাকে ঘটনার রাতে তরল পানীয়তে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। নেশা অবস্থায় টের পেয়ে ভিকটিম দরজা খুলে চাচা-চাচী ও ফুফা-ফুফাকে ঘটনার বিবরণ দিলে তারা কোনো কর্ণপাত করেনি। উপায়ান্তর না দেখে শারীরিক পরিস্থিতি অবনতি হলে নির্যাতিতা স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাটি জানায় ভিকটিম।
ইউপি সদস্য পিতাকে আটকে রেখে ইসলামপুর ফাঁড়িতে জানায়। ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ তরুণ কান্তি দেব বুধবার সকালে পিতাকে গ্রেফতার করে বিজয়নগর থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ তরুণ কান্তি দেব বলেন, ঘটনা জানার পরে সকালে আমরা ভিকটিমকে হেফাজত করে ও তার জবানবন্দিতে পিতাকে গ্রেফতার করি। এ নিয়ে ইউপি সদস্য আশিকুর রহমান বাদী হয়ে বিজয়নগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।











