শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরলে বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালির নেতৃত্ব দেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন হতে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাধিকবার কারা নির্যাতিত জনপ্রিয় জননেতা আ.ন.ম বজলুর রশীদ কালু।

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা ও ব্যানার হাতে শ্লোগানে শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এজন্য তারা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ