শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরামপুরে মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী গাঁজাসহ আটক

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে (৪৬) থানা পুলিশ গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে শনিবার (১১ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

মৃত সাদেক আলীর মেয়ে সেলিনা পারভীন পৌর এলাকার হাতিডুবা নয়াপাড়া মহল্লার বাসিন্দা।

জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা সদরে মাদকের আগ্রাসন ঠেকাতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। কিন্তু সময়ের ব্যবধানে তিনি নিজেই জড়িয়ে পড়েন মাদক বিক্রির কাজে।

বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় গত শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ তাকে ২১ পুড়িয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৯৬০ টাকাসহ হাতেনাতে আটক করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ