মঙ্গলবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বেগমগঞ্জে মসজিদের জায়গা দখলের চেষ্টা, ভাঙচুর ও লুটপাট

ইমাম উদ্দিন, বেগমগঞ্জ : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট কেন্দ্রীয় জামে মসজিদেন সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওই চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ জানা গেছে, সাবেক ৪২০২ দাগের (হাল দাগ ৯৯৪০)১৩.৫ শতক সম্পত্তি (দং নং-২৬০৭ তারিখ ১১/০৩/১৯৮১) মসজিদ ওয়াকফ এস্টেটের ইসি নং-২৮৫০৬/নোয়া এর সম্পত্তিটি মসজিদের নামে। কিন্তু একই এলাকার ভূমিদস্যু আহছানউল্লা জাল দলিল তৈরি করে দীর্ঘদিন থেকে সম্পত্তিটি দখলের চেষ্টা করছে। এরি অংশ হিসেবে আহছানউল্লার নেতৃত্বে সবুজ, জসিম, শহীদ, নিজাম, সেকান্দর ও নবীসহ অজ্ঞাত আরো কয়েক জন মিলে হাতে দা, চুরি ও লাঠি সোটা নিয়ে মসজিদের মালিক ও ভোগ দখলীয় জায়গাটি জোরপূর্বক জবর-দখলের লক্ষ্যে হামলা চালায়। তারা উক্ত জায়গায় অবস্থিত মসজিদ বেড়া, পিলার, ২টি সাইনবোর্ড, ভিত্তি প্রস্তর ও সাবেক একজন সচিবের নামফলক ভাঙচুর করে প্রায় লাখ টাকার মতো ক্ষতি করে।

এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত কর্মকর্তা শহিদুল উল্যাহ ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *