মঙ্গলবার, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্জ্বলন

মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম : উপজেলার ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ নন্দীগ্রাম(USAN) এর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাবিবুর রহমান, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজ্জাদুর রহমান ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আওলাদ হোসেন বাবু,মোহন কুমার।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তর দাস,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজিকুল ইসলাম রাসেল,ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল মুন্নাফ,এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যয়নরত সকল শিক্ষার্থী,বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সচেতন অভিভাবক ও এলাকাবাসী।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাতে দোয়ার অনুষ্ঠান করা হয়।অনুষ্ঠান শেষে বিদ্যালয় এর শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করা হয়।প্রায় তিনশত শিক্ষার্থীর উপস্থিতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শিক্ষার্থীদের পক্ষ হতে সারাদেশে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল আচরণ করা ও সকল প্রকার সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ