সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জ উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ কোটি ৫০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক বাজেট সভার মাধ্যমে এ বাজেট উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।

বাজেট ঘোষণার এ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিজয় কুমার রায়, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জয়নাল আবেদীন এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এস.এম জসিম।

এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উন্নয়ন ও জনসেবামূলক খাতে বাজেট বরাদ্দের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ