সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খান মো. আ. মজিদ, দিনাজপুর : বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কাজের বদলে খাদ্য সামগ্রী, ৪০ দিনের কর্মসূচি, কাবিখা, টিআর অন্যান্য ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম দুর্নীতি তদারকির কেউ নেই বলেও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

সরকারি বরাদ্দকৃত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পিআইও অফিসার মনছুর রহমান ও সহকারী কর্মকর্তা-কর্মচারীরা। কাকে কীভাবে ম্যানেজ করতে হয় দুর্নীতি ঢাকতে তা তাদের জানা আছে বলে সচেতনমহল মনে করছেন।

অনুসন্ধানে জানা গেছে, তাদের গাফিলতির কারণে কাজে ব্যাঘাত ঘটছে। দেখেও না দেখার ভান করছে অফিস কর্মকর্তা-কর্মচারীরা। পুরনো খাতাপত্র বাদ দিয়ে নতুন খাতায় হিসাব দেখিয়ে কম্পিউটারের মাধ্যমে জালিয়াতি করে সরকারকে বুঝিয়ে দিচ্ছে কাজের কোনো অবহেলা নেই।

জানা গেছে, সরকারি অনুদানের নগদ অর্থ, খাদ্য সামগ্রীসহ ইত্যাদি আত্মসাতের কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। ছয়টি ইউনিয়নের ১৪৩টি ওয়ার্ডের ৪০ দিনের কর্মসূচির মাটিকাটা সর্দারদের কাছ থেকে ৩ হাজার টাকা করে নিয়েছেন পিআইও অফিসার মো. মনসুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানায়, বিভিন্ন মসজিদ মাদ্রাসা, ঈদগা মাঠ, কবরস্থান, কালভার্ট, কাঁচা রাস্তার জন্য মাটি ক্রয় না করে রাস্তার দুই ধারে মাটি কেটে ফেলছে। বৃষ্টি হলে জায়গার মাটি জায়গায় চলে যাচ্ছে। কালভাটের নির্মাণে যে হারে খরচ করার কথা সে তুলনায় কিছুই দেখাতে পারে নাই।

বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌর এলাকাবাসীর দাবি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পিআইও অফিসার মনছুর রহমান ও সহকারী কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম-দুর্নীতির অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *