বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে হিলিতে বিক্ষোভ

কৌশিক চৌধুরী, হিলি: মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিলির ধর্মপ্রাণ মুসল্লিরা।

রোববার হাকিমপুরের সকল ধর্মপ্রাণ মুসলমান এর ব্যনারে বাংলাহিলি বাজার গোডাউন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরের চারমাথা মোড়ে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে।

এসময় সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির বিধায়ক নীতেশ রানে এর বিচার দাবি করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ