বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলণের দায়ে ৭ জনকে কারাদণ্ড

কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌ থেকে অবৈধভা‌বে বালু উত্তোলণের দা‌য়ে ৭ জন‌কে আটক ক‌রেছে যৌথবা‌হিনী। প‌রে আটককৃত‌দের ম‌ধ্যে ৫ জন‌কে একমাস ক‌রে কারাদণ্ড ও বাকি ২ জন‌কে ৭ ‌দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম‌্যমণ আদাল‌তের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট মো. তা‌রিকুল ইসলাম।

বুধবার বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি বাগান বাড়ি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়।

জানা গে‌ছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলণ ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ছিল। খবর পে‌য়ে অভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌ণে জ‌ড়িত ৭ জন‌কে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন- উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো. আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)।

ভুঞ‌াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ কে এম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অবৈধভা‌বে বালু উত্তোলণ ব‌ন্ধে অভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ‌্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেয়া হয়। আসামি‌দের কারাগা‌রে পাঠা‌নো হ‌বে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *