রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীতে ২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভাংচুর করল শিক্ষার্থীরা

নুরুল আমিন ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার সংলগ্ন হ্যালিপ্যাড নামক স্থানে ০২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভাংচুর করল কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

জানাযায়, উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকের ছড়া হেলিপ্যাড নামক এলাকায় দীর্ঘ দিন থেকে মন্ডল মিয়া, জাহিদুল ও এলাম মিয়া বাড়ীতে বিভিন্ন মাদক দ্রব্য ইয়াবা, ফেন্সিডিল, মদ বিক্রি করে আসছিলো।

এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান আছে। বিভিন্ন সময় মাদকসহ এলাকারবাসীর হাতে আটকের পর প্রশাসনের নিকট সোপর্দের ঘটনাও ঘটেছে। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে তাদের এই ব্যবসা অব্যাহত রেখেছে।

বিষয়টি এলাকাবাসীর লোকজন কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের জানানো হলে গত ২৩ আগস্ট পাটেশ্বরী বাজারে মাদক বিরোধী আলোচনা শেষে মাদক ব্যবসায়ী মন্ডল মিয়া, জাহিদুল ইসলাম ও এলাম হোসেনকে ০৩ দিনের মধ্যে বাড়ি ভেঙে অন্যত্র যাওয়ার নির্দেশ দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভেঙে অন্যত্র না যাওয়ায় দুপুর ১২টার সময় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী (পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, পাটেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও কিন্ডার গার্টেন) এর শিক্ষার্থীরা মন্ডল মিয়া ও এলাম মিয়ার বাড়ি ভেঙে দেয়।

এ বিষয়ে মন্ডল মিয়া ও এলাম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কে পাওয়া যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ