শনিবার, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাদারীপুরে পুলিশ তদন্তকেন্দ্রে হামলা-ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পুলিশ তদন্তকেন্দ্রে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।এসময় অস্ত্রের মুখে জিম্মি করে দুই নৈশপ্রহরীকে মারধর করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে সদর উপজেলার আগুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের একটি দল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশে আগুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রের সব অস্ত্র, গোলাবারুদ ও পুলিশ সদস্যদের সদর মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে স্থানীয় চৌকিদার আনোয়ার ও বাচ্চুকে পাহারার দায়িত্ব দেয়া হয়। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পুলিশ তদন্তকেন্দ্রে ঘুমিয়ে পড়ে ওই দুই নৈশপ্রহরী।

ভোরে একদল দুর্বৃত্ত গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে নৈশপ্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাঙচুর চালায় তারা। এ সময় বাধা দিলে আনোয়ার ও বাচ্চুকে মারধর করা হয়। পরে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে পুলিশ তদন্তকেন্দ্রের সমানে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পতাকা টানিয়ে চলে যায় হামলাকারীরা।

খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের একটি দল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে, এ ঘটনায় কাউকেই আটক করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, একদল দুর্বৃত্ত সর্বহারা পার্টিদের একটি পতাকা টানিয়ে রেখে গেছে। তবে, পুলিশ তদন্তকেন্দ্রের গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র, মালামাল তদন্তকেন্দ্র থেকে সরিয়ে নিরাপদ স্থানে অনেক আগেই নিয়ে আসা হয়েছে।তাছাড়া দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তদন্তকেন্দ্র থেকে আগেই পুলিশ সদস্যদের নিয়ে এসে থানায় যোগদান করানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ