
সমাপ্তী খান, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষe স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ইউজিসির সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আলোচনা সভা, দিকনির্দেশনা প্রদান এবং সাংস্কৃতিক আয়োজন থাকবে বলে জানা গেছে। নবীনবরণকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।











