
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর পেন্নই সোনার বাংলা ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ মে) বিকেলে উত্তর পেন্নই মাঠে অনুষ্ঠিত ফাইনালে শ্রীকাইল প্রভাত কলি সংঘ ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বাঞ্ছারামপুর কিং স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ও পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু, মুরাদনগর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, , কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আক্তারুজ্জামান, ব্যারিস্টার মোঃ কামরুল হাসান ভূঁইয়া, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খান প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মোঃ সফিকুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি রবিউল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান সরকার কমল, মাহাবুবুর রহমান ভূঁইয়া, সাংবাদিক এম কে আই জাবেদ, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর বেগ, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রধান, মোঃ ইমরান প্রধান, সাবেক ছাত্রলীগ মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। ফাইনাল খেলায় প্রধান রেফারি দায়িত্ব পালন করেন দেবীদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন।











