
মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা গোলাম সারওয়ার চিনুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়।
সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
উদ্বোধক ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মু. রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেন রোশন আলী মাস্টার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ সরকার, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর প্রমুখ।











