শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেট্রোরেলের নতুন এমডি আবদুর রউফ

যায়যায়কাল প্রতিবেদক: মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হলো এম এ এন ছিদ্দিককে। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেখানে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফকে।

২০১৭ সালের ২৬ অক্টোবর এম এ এন ছিদ্দিককে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। তার জায়গায় চলতি দায়িত্ব পাওয়া আবদুর রউফ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক। তিনি এর আগে ডিএমটিসিএলের কোম্পানি সচিব ছিলেন।

সোমবার এম এ এন ছিদ্দিকের নিয়োগ বাতিল ও আবদুর রউফকে চলতি দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন এবং অফিস আদেশ জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

২০১২ সালে উত্তরা থেকে মিরপুর এবং ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এটি মেট্রোরেল লাইন-৬ নামে পরিচিত।

প্রথম পর্যায়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়। গত ৪ নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। শুরুতে মতিঝিল পর্যন্ত এই মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ