
জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাঃ রবিউল ইসলামকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গাংনী থানা পুলিশের একটি টীম রবিউল ইসলামের নিজ বাস ভবন থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনীত মামলার গ্রেফতারী পরওয়ানা রয়েছে।
সে গাংনীর বিশ্বাস পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে। গ্রেফতারকৃত রবিউল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনীর ভাটপাড়া গ্রামের মসজিদে দলীয় লোকজনকে সংগঠিত করে, নাশকতার পরিকল্পনা করছিল। এসময় পুলিশ অন্যান্যদের আটক করতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালিয়ে যায়। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু করা হয়। যার নম্বর – ১১,তারিখঃ১৩-০২-২২ইং। ওই মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরওয়ানা বলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।











