শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মেহেরপুরে বোমা সাদৃশ্য বস্তুর উদ্ধার, লেখা কিশোর গ্যাং

জাহিদ মাহমুদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর বামন্দিতে সাবধান কিশোর গ্যাং এর লেখা বোমা সদৃশ্য বস্ত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে গাংনী উপজেলার বামন্দি বাজারের নাসিম ফল ভান্ডারের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার করে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে। সাথে একটি চাঁদার দাবী সংবলিত চিরকুট।

রবিবার দিবাগত রাত ১ টা ৫০ মিনিটের দিকে কিশোর গ্যাং সদস্য নীল রংয়ের পোশাক ও মাফলার পরিহিত এক ব্যক্তি বোমা সাদৃশ্য বস্তুটি রেখেছে।বোমা সাদৃশ্য বস্তুটির গায়ে লেখা রয়েছে “কিশোর গ্যাং”। ব্যবসায়িদের ধারণা, বাজারে আতংক ছড়ানোর জন্য এটি রাখা হতে পারে।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ ইসরাফিল হোসেন জানান, সকালে ফলের দোকানী নাসিম দোকান খোলার সময় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, সেটি উদ্ধার করে, পানিতে চুবিয়ে রাখা হয়েছে। সেই সাথে চিরকুটটি জব্দ করা হয়। তিনি আরো জানান, কোন চাঁদাবাজকে চাঁদা নিতে দেয়া যাবেনা এবং যে কোন মুল্যে প্রতিহত করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *